হৃদয় ভাঙার কবিতা
বুধবার, ১১ এপ্রিল, ২০১৮
।।আবেদন।।
হাতে জীর্ণ ব্যাগ ঝোলে,
বিচিত্র নোটের সারিরাশি।
কাশিটা অদম্য,চোখে ঝোলে ঠুলি।
ঘর্মাক্ত দেহে ছিন্ন বসনে নায়কের সব স্টান্ট।
অজানা ঝুলনযাত্রা রোজ।
নেশা করা চোখে,মুখের লালে,বিড়ির গন্ধ।
সবার কাছে করুণ আবেদন,
"দাদা,টিকিটটা দেখি"।
মঙ্গলবার, ২৯ জানুয়ারি, ২০১৩
অনুপমা~৩ অভি অনুপমা গেছে চলে,মন ভেঙে। সুরগুলো আজ তাই অঝোরে কাঁদে,তার তরে। ক্যানভাসে আঁকা সমস্ত ছবি কালো হয়ে গেছে। রক্তাক্ত চোখদুটো থেকে অশ্রু ঝরে। চুরি হয়েছে সমস্ত রং। চারিধারে আলোর সম্ভার,জীবনে আমার কেবলই আঁধার। বাঁশি হারিয়েছি আজে। কিছু গোপন ছায়ায়,হৃদয়ের বিভীষিকায় তারে মনে পড়ে। জীবাশ্ম হয়েছে মনের সাধ,আমি আজ অবসাদ মন আজ কাঁদে। কেউ যদি পারো,ডেকে দিও তারে।
http://www.bangla-kobita.com/seth/poem20130129020856/
লোকেশন:
Asansol, West Bengal, India
এতে সদস্যতা:
মন্তব্যসমূহ (Atom)